পার্শ্ববর্তী দেশের ব্যপক হিংস্রতা আর অমানবিকতার ৫২ দিন পরে কাশ্মীর উপত্যকায় জরুরি অবস্থা শিথিল করা হচ্ছে। সোমবার থেকে এই জরুরি অবস্থা শিথিল করা হয়। পালওয়ামা জেলা ও এর বাইরের কিছু অংশ ছাড়া পুরো কাশ্মীরে পরিবেশ স্বাভাবিক হয়ে আসায় এই জরুরি অবস্থা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
কাশ্মীরের হিজবুল নেতা বুরহানি ওয়ানির মৃত্যুর মধ্য দিয়ে উত্তপ্ত হয়ে উঠে কাশ্মীর উপত্যকা। গত ৮ জুলাই কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানি ভারতের সেনা বাহিনীর অভিযানে নিহত হয়। বুরহানের মৃত্যুর পরে এই পর্যন্ত ভারতের নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে ৭০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১১ হাজার মানুষ।
রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মাসিক রেডিও অনুষ্ঠান ‘মান কি বাতে’ বলেন একতা ও মমতাই পারে কাশ্মীর উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে।
প্রধানমন্ত্রী মোদি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কাশ্মীরকে রক্ষা করতে ২২ জন এমপি নিয়োগ দেয়ার বিষয়টির সমালোচনা করেন যারা কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক বিশ্বে দেশটির পক্ষে সমর্থন আদায় করার চেষ্টা করবেন। তবে ভারতের পক্ষ থেকে অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের কাছে আলোচনার প্রস্তাবনা দেওয়া হলেও কাশ্মীর ইস্যুতে এখনো ভারত আলোচনায় রাজী নয়।
জেড





