অস্ট্রেলিয়ার কারাগার বন্ধীদের জন্য কতটুকু নিরাপদ তা নিয়ে বেশ জোরেশোরেই প্রশ্ন উঠেছে। দেশটিতে প্রতিবন্ধী বন্ধীরা কারাগারে যৌন হয়রানীর শিকার হয়ে থাকে। এমনকি শারীরিক প্রতিবন্ধীদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত না করেই জেলে রাখা হয় তাদের। এমনই অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ।
গেলো মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে এ ধরণের অভিযোগ তুলে ধরেছে মানবাধিকার বিষয়ক সংগঠনটি। দেশটির পশ্চিমাঞ্চলের ১৪টি কারাগার পর্যবেক্ষণ করে তারা এ ধরণের অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে।
সম্প্রতি ২৭৫ জন প্রতিবন্ধীর মধ্যে ১৩৬ জন মুক্তি পেয়েছেন। তাদের মধ্যে ৩২ জন অন্য বন্ধী এবং স্টাফদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হন এবং ৪১ জন শারীরিকভাবে নিগ্রহের শিকার।
হিউম্যান রাইটস ওয়াচ জানান, 'মানসিক প্রতিবন্ধী কারাবন্দীকে ২২ ঘণ্টাও বেশি যদি কোনো বদ্ধ জায়গায় আটকে রাখা হয়, তাহলে তাদের ওপর বিরূপ প্রভাব পড়বে।' যা তাদেরকে আরো ঝুঁকিপূর্ণের দিকে নিয়ে যাবে বলে সর্তক করেছে সংগঠনটি।
এছাড়া হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে অস্ট্রেলিয়ার কারাগার সম্পর্কে বলা হয়েছে, 'সেখানে প্রয়োজনের তুলনায় অনেক কম টয়লেট রয়েছে। ফলে বন্ধীরা নাপকিন পড়ে থাকেন।'
সূত্র: আলজাজিরা, দি গার্ডিয়ান।
এসএম





