যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের এক কিশোরী ১৫ বছর বয়সে নিঁখোজ হয়েছিল। ১০ বছর পর ২৫ বছর বয়সে সম্প্রতি সে পুলিশের সাথে যোগাযোগ করে জানিয়েছে, তার ইচ্ছার বিরুদ্ধে এক পুরুষ তাকে আটকে রেখে যৌন নির্যাতন করেছে। খবর, বিবিসি ও সিবিএস। ক্যালিফোর্নিয়া রাজ্যের অরেঞ্জ কাউন্টির সান্তা আনা পুলিশ ডিপার্টমেন্ট বুধবার জানায়, নির্যাতিতা ঐ কিশোরিকে বন্দী করে রেখেছিল ইসিদ্র গার্সিয়া(৪১) নামের এক ব্যক্তি। কম বয়সী মেয়েকে ধর্ষণ ও বন্দী করে রাখার অভিযোগে তাকে আটক করা হয়েছে। পুলিশ আরো জানায়, গার্সিয়া ঐ মেয়েকে ২০০৭ সালে জোরপূর্বক বিয়ে করে। ২০১২ সালে তাদের একটি সন্তান জন্ম গ্রহণ করে। বিবিসি ও সিবিএস নিউজের খবরে বলা হয়, ১০ বছর আগে ২০০৪ সালে ইসিদ্র গার্সিয়া কিশোরী মেয়েটির মায়ের সাথে প্রেম করত এবং একসাথে বসবাস করত। ঐ বছরের জুন মাসে সে মেয়েটিকে প্রথম নির্যাতন করতে শুরু করে। ২ মাস পর সে মেয়েটির মাকে নির্যাতন করে এবং মেয়েটিকে মাদকের মাধ্যমে অচেতন করে কম্পটন এলাকার একটি বাড়ির গ্যারেজে এনে আটকে রাখে। পুলিশ বলছে, মেয়েটি যাতে পালাতে না পারে সেজন্য তাকে শারিরীকভাবে নির্যাতন করা হতো; আবেগপূর্ণ কথা বলা হতো। শুধু তাই না, পুলিশের হাত থেকে বাঁচার জন্য কয়েক দফা মেয়েটিকে নিয়ে জায়গা বদল করেছে গার্সিয়া। গার্সিয়া এবং মেয়েটি রাতের বেলা ঝাড়ুদারের কাজ করত। মূলত পুলিশকে ধোঁকা দেওয়ার জন্যই এই পেশা বেছে নিয়েছিল গার্সিয়া। সে মেয়েটিকে সব সময় বলত, তোমার পরিবার তোমাকে ত্যাগ করেছে। যদি তুমি তাদের কাছে ফিরে যাও, তবে তারা নির্বাসিত হবে। ফেইসবুকের সাহায্যে নির্যাতিতা মেয়েটি ও তার বোনের পরিচয় ঘটে। পুলিশের সাথে যোগাযোগ করে সত্য ঘটনা তুলে ধরার জন্য সাহস যোগায় বোনটি। এরপর পুলিশ মেয়েটির বাড়িতে যায় এবং তাকে উদ্ধার করে। সূত্র: বিবিসি, সিবিএস নিউজ। [b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
১০ বছর নির্যাতনের পর মার্কিন নারী উদ্ধার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের এক কিশোরী ১৫ বছর বয়সে নিঁখোজ হয়েছিল। ১০ বছর পর ২৫ বছর বয়সে সম্প্রতি সে পুলিশের সাথে যোগাযোগ করে জানিয়েছে, তার ইচ্ছার বিরুদ্ধে এক পুরুষ তাকে আটকে রেখে যৌন নির্যাতন করেছে। খবর, বিবিসি ও সিবিএস। ক্যালিফোর্নিয়া রাজ্যের
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এসব অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই।
রিমান্ডে এনসিপি নেতা গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগে এবি পার্টির উদ্বেগ
পুলিশ ও কারা হেফাজতে এনসিপি নেতা গাজী সালাহউদ্দিন তানভীরের ওপর নির্যাতনের অভিযোগে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
ভারত মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের উদ্বেগ
ভারতে আদিবাসী জনগোষ্ঠী, দলিতসহ বঞ্চিত জাতিগোষ্ঠী এবং বাংলাভাষী মুসলিমদের সুরক্ষা জোরদারের আহ্বান জানিয়েছে জাতিসংঘের বৈষম্যবিরোধী একটি কমিটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, অতিরিক্ত বলপ্রয়োগ, বেআইনি আটক ও যৌন সহিংসতার মতো গুরুতর অভিযোগ নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
তারেক রহমানকেও আয়নাঘরে নিয়ে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
ওয়ান-ইলেভেন সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সদর দফতরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) একটি সেলে নিয়ে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
পুরুষ নির্যাতন দমন আইন চেয়ে রিট খারিজ
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।














