তীব্র গরম ও তাপদাহের পূর্বাভাসের কারণে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওয়াশিংটন, বস্টন এবং মধ্যাঞ্চসহ কানাডার প্রায় ২০ কোটি মানুষের জীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা কারা হচ্ছে।

এরই মধ্যে তীব্র গরমের কারণে নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে।  জলবায়ু পরিবর্তনের কারণে চলতি বছরের জুন মাস উষ্ণতম ছিল বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা।

এই জুনে ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পশ্চিম এবং মধ্য ইউরোপের কিছু অঞ্চলের গড় তাপমাত্রা জুন মাসের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১০ ডিগ্রী সেলসিয়াস বেশি ছিল বলে জানিয়েছেন বিশ্ব আবহাওয়া সংস্থার মুখপাত্র। ইউরোপে আবারও নতুন করে তাপদাহ হওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

এসএম