বৃহস্পতিবার আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরান প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামনে এখন দুটি পথ—ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো অথবা দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া।

ট্রাম্পের ভাষ্য, ইরান নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। তিনি বলেন, ‘হয়তো তাদের উড়িয়ে দিতে হবে। আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে। আমরা তাদের উড়িয়ে দেব, অথবা একটি চুক্তি করব।’

তিনি আরও বলেন, বিষয়টি খুব শিগগিরই কোনো না কোনোভাবে শেষ হবে।

ট্রাম্পের এমন বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের পাশাপাশি সমঝোতার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। আলজাজিরার সাম্প্রতিক লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি অথবা আরও সামরিক পদক্ষেপ—এই দুই বিকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন।

এর আগে চলমান সংঘাতের বিভিন্ন পর্যায়েও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা এবং সামরিক উত্তেজনা পাশাপাশি চলেছে। ফলে ট্রাম্পের সর্বশেষ মন্তব্যে দুই দেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এস