আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্পন অনূভুত হয়েছে। এতে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায় নি।

আফগানিস্তানের পাশাপাশি ভারতে দিল্লি, কাশ্মির এবং পাকিস্তানেও ভূমিকম্পন অনূভুত হয়। পাকিস্তানের একটি শিশু ভূমিকম্পনে বাসার ছাদ থেকে পড়ে নিহত হয় বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি।

ভূমিকম্পটির উৎপক্তিস্থল আফগানিস্তানের জার্ম থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে আফগানিস্তান-তাজিকিস্তান বর্ডারে। প্রায় দুপুর ১২:৩৬ মিনিটের সময় এটি কম্পন শুরু হয়।

পাকিস্তানের বেলুচিস্তান, কাশ্মির এবং ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশের এই ভূকম্পন অনূভুত হয়।

জেড