দুটি কন্যাসন্তান। চাই তার পুত্র। কেন হচ্ছে না? এই নিয়ে বউয়ের সঙ্গে বিবাদে যা করে বসলেন স্বামী তা বর্ণনার অযোগ্য। রাগ ও জেদে বউয়ের দিকে নয়, হাত বাড়ালেন নিজের দিকে। কেটে ফেললেন বিশেষ অঙ্গই। এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে ভারতে।
বিহারের সিওয়ান জেলার খোজওয়া গ্রামে ঘটে যাওয়া নিজের সর্বনাশের এই অদ্ভুত ঘটনায় হতবাক হয়েছেন এলাকাবাসীও। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
৩০ বছর বয়সী ওই ব্যক্তিটি কাজ করতেন কাতারে। এক মাসের ছুটিতে বাড়িতে আসেন তিনি। গত বৃহস্পতিবার পুত্রসন্তান না হওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। একপর্যায়ে উত্তেজিত হয়ে ধারালো ছুরি নিয়ে তা নিজের বিশেষ অঙ্গেই চালিয়ে দেন তিনি।
পুলিশ জানায়, পুত্রসন্তান না হওয়ায় ওই ব্যক্তিটি প্রবল হতাশায় ভুগতেন। এ নিয়ে স্ত্রীকেও তিনি নানাভাবে জর্জরিত করতেন। তথ্যসূত্র : ইন্টারনেট।
ঢাকা,১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





