ফলক উন্মোচনের মাধ্যমে চেক রিপাবলিক এর অনারারী কনস্যুলেট উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম। মঙ্গলবার রাতে কনস্যুলেটটি উদ্বোধন করা হয়। কনস্যুলেটটি রাজধানীর বীর উত্তম সি আর দত্ত সড়কের ১১১ নং মোনেম ডিস্ট্রিক ভবনে অবস্থিত।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার উদ্বোধনী বক্তৃতায় নতুন এ কনস্যুলেট বাংলাদেশ ও চেক রিপাবলিকের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বাণিজ্যিক সম্পর্ক একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশে নিযুক্ত (দিল্লীতে নিবাস) চেক রিপাবলিকের রাষ্ট্রদূত মিলোস্লেভ স্ট্যাসেক (গরষড়ংষধা ঝঃধংবশ) বলেন বাণিজ্য, শিক্ষা, পর্যটন ইত্যাদি খাতে দু দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারনে কনস্যুলেটটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এ এস এম মহিউদ্দিন মোনেম বাংলাদেশের অনারারী কনসাল হিসেবে নিয়োগ লাভ করেছেন। নবনিযুক্ত অনারারী কনসাল মহিউদ্দিন মোনেম চেক রিপাবলিকের সাথে বাংলাদেশের বাণিজ্যের পরিমান বর্তমানের চেয়ে বহুগুণে উন্নীত করা তার কাজের প্রধান লক্ষ্য বলে অনুষ্ঠানে জানান।

ইআর