প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই কর্মীরা ওইদিন বিক্ষোভে নেতৃত্বদানকারীদের নিয়ে হতাশ ছিলেন। বিশেষ করে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এবং বুশরা বিবি ২৭ নভেম্বর ভোরে হঠাৎ পিছু হটার পরে।
পথিমধ্যে নানা প্রতিবন্ধকতার কারণে কর্তৃপক্ষ গভীর রাতে অভিযান শুরু করার পরে দলীয় নেতৃত্ব বিক্ষোভ স্থগিত করে।
স্বামী ইমরান খানের মুক্তির দাবিতে এবার সমাবেশের নেতৃত্ব দেন বুশরা বিবি। অনেকে দাবি করেছেন, ময়দান ছেড়ে চলে গিয়েছিলেন তিনি।
বিক্ষোভ স্থগিত করা হলে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গণমাধ্যমকে বলেন, বুশরা, মুখ্যমন্ত্রী গান্দাপুর ও অন্যরা ময়দান ছেড়ে ‘দৌড়ে পালিয়েছেন’।
একটি ভিডিওতেও দেখা গেছে, বিক্ষোভের জেরে বুশরা বিবি নিজের গাড়ি থেকে মুখ্যমন্ত্রী গান্দাপুরের গাড়িতে উঠছেন। তবে সাবেক ফার্স্ট লেডি জানান, বুশরার গাড়ির টায়ার ফেটে যাওয়ায় গাড়িটি পরিবর্তন করা হয়েছে।
এর প্রেক্ষিতে শুক্রবার বুশরা নিহত পিটিআই কর্মী তাজউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে এ মন্তব্য করেন বুশরা বিবি। তিনি বলেন, আমি পালিয়ে বেড়ানো নারী নই। বিশেষ করে যারা ইমরান খানের জন্য বেরিয়ে এসেছিল তাদের আমি ছাড়তাম না। কেউ জানতো না কোনো গাড়িটি আমার। ডি-চকে রাত সাড়ে ১২টা পর্যন্ত আমি আমার গাড়িতে একাই ছিলাম।
এনএইচ





