ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম বিদেশ সফরে প্রতিবেশী ভুটান যাচ্ছেন। সবকিছু ঠিকঠাক করতে শুক্রবার একটি মোদির অফিসিয়াল টিম ভুটানের রাজধানী থিম্পু যাবে। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে ইনডিয়ান এক্সপ্রেস। ভারতে চলমান বাজেট অধিবেশন শেষে মোদির ভুটান সফরের কথা রয়েছে। ভুটান, নেপাল ও বাংলাদেশ এই তিন দেশের মধ্যে মোদি ভুটানকে বেছে নেন। যদিও আফগানিস্তান আলোচনায় এসেছিল। প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিন মোদির সফরসূচি তৈরি করার সময় ভুটান সফরের সিদ্ধান্ত হয়।  মোদির পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ভিত্তিতে দক্ষিণ এশিয়ার ছোট দেশটিতে মোদি সফরে যাচ্ছেন। সূত্র: ইনডিয়ান এক্সপ্রেস [b]ঢাকা, ০৫ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ [/b]