ইরাকে নিরাপত্তাবাহিনী ও ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ ও বোমা হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছে। এ ছাড়া বেশ কিছু লোক আহত হয়েছে।

খবরে বলা হয়েছে, ইরাকের দিয়ালা প্রদেশে মাকদাদিয়াহ এলাকায় নিরাপত্তাবাহিনী ও আইএস যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৫ জন যোদ্ধা নিহত হন।

এ সময় নিরাপত্তাবাহিনী আইএসের কাছ থেকে কয়েকটি গ্রাম পুনরুদ্ধার করেছে বলে প্রদেশের পুলিশ প্রধান জেনারেল জামিল আল শিমারি নিশ্চিত করেছেন।

এদিকে আনবার প্রদেশের আল খাসাফা এলাকায় বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনী ও আইএস বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ সেনা ও চার আইএস যোদ্ধা এবং সাত সেনা আহত হয়েছেন।

এছাড়া তিন আইএস যোদ্ধাকে আটক করা হয়েছে। এছাড়া ফাজুল্লাহ শহরে নিরাপত্তাবাহিনী ও আইএস যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচ যোদ্ধা নিহত ও ১২ জন আহত হয়েছে।

অন্যদিকে, রোববার সকালে রাজধানী বাগদাদের বিভিন্ন অঞ্চলে হোটেলে বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। সূত্র: সিনহুয়া

এআর