নতুন করে আরোও ৪১ জন জিকা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সিঙ্গাপুরে। তবে সিঙ্গাপুরে আগে শনাক্ত হওয়া জিকা ভাইরাস আক্রান্তের সঙ্গে নতুন আক্রান্তদের একটি বিষয়ে পার্থক্য রয়েছে।
গত মে মাসে সিঙ্গাপুরে যে জিকা ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছিল তিনি আক্রান্ত হওয়ার আগে ব্রাজিল ভ্রমণ করে এসেছিলেন। আক্রান্তদের বেশিরভাগই বিদেশি নির্মাণ শ্রমিক বলেও নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘নতুন আক্রান্তরা শনাক্ত হওয়ার পর আক্রান্ত নির্মাণ শ্রমিকরা যেখানে কাজ করছিলেন সে কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। তাদের থাকার জায়গা সন্তোষজনক ছিল না এবং তা মশা জন্মানোর উপযোগী।’
উল্লেখ্য, সর্বপ্রথম ১৯৪৭ সালে উগান্ডায় রেসাস ম্যাকাক নামের বানরের দেহে জিকা ভাইরাস পাওয়া যায়। পরবর্তীতে ১৯৫২ সালে উগান্ডা ও তানজানিয়াতে মানবদেহে প্রথমবারের মতো ভাইরাসটি শনাক্ত করা হয়। এডিস প্রজাতির মশা থেকে জিকা ভাইরাস মানুষের দেহে ছড়িয়ে থাকে। সর্বশেষ ২০১৫ সালে ব্রাজিলসহ ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে জিকা ভাইরাস।
জেড





