অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট স্বীকার করেছেন নিখোঁজ এমএইচ ৩৭০ বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে তিনি সাগরের নীচে আরো নিবিড় অভিযান চালানোরও ঘোষণা দেন।
অ্যাবট সোমবার আরো বলেন, ‘আমাকে বলতে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে সাগরের তলদেশে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।’
এ কারণে বিমানটির অনুসন্ধানে নতুন মাত্রা যোগ করতে চান অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ৷ আর তা হলো সমুদ্র তলদেশে ৬০ হাজার বর্গ কিলোমিটার এলাকায় এবার অনুসন্ধান চালাবেন তারা৷ স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে তারা তল্লাশির স্থান নির্ধারণ করেছেন বলে জানান প্রধানমন্ত্রী৷
উল্লেখ্য, গত ৮ মার্চ ২৩৯ আরোহী নিয়ে মালয়েশিয়ার এইমএইচ৩৭০ বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়। সূত্র: এএফপি।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই
[/b]