যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি এইচ১বি ভিসায় প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ১ লাখ ৮০ হাজার জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
এইচ১বি ভিসা যুক্তরাষ্ট্র সরকার প্রদত্ত এমন এক ধরনের ভিসা যা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে বাইরের দেশের কর্মীকে নিয়োগের সুযোগ করে দেয়।
যুক্তরাষ্ট্রে নতুন লোকবল নিয়োগের বিষয়টি বাংলাদেশের জন্য ইতিবাচক। প্রতি বছরই আমাদের দেশ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কিংবা আইটি সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে অনেক শিক্ষার্থী ডিগ্রি লাভ করছে।
গত কয়েক বছরে আউটসোর্সিং এবং আইটি খাতে বাংলাদেশের মূল ভারত। তবে সম্প্রতি সিএনবিসি টিভি১৮-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরে এইচ১বি ভিসার জন্য ভারত থেকে আবেদনকৃতদের প্রায় ৬০ শতাংশ আবেদন বাতিল করা হয়। ফলে এই ক্ষেত্রে ভারতের প্রাধান্য কিছুটা হলেও কম থাকবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্যই মূলত নিয়োগ করা হবে। তাই আইটি বিষয়ে ভালো একটি ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। সেক্ষেত্রে সরকারি বা বেসরকারি কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কিংবা আইটি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আর ডিগ্রির পাশাপাশি কাজ জানতে হবে। এছাড়া ইংরেজি বিষয়েও ভালো জ্ঞান থাকা প্রয়োজন।
এইচ১বি ভিসার জন্য আবেদন করা যাবে অনলাইনেই। http://www.h1bvisa.org/ সাইটে গিয়ে আবেদন করা যাবে। এই সাইটেই আবেদন করার বিস্তারিত তথ্য পাওয়া যাবে। www.immihelp.com/visas/h1b/h1-visa-faq.html এবং www.path2usa.com/h1b-visa-guide সাইট থেকেও এইচ১বি ভিসা সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে নিতে পারবেন।
[b]ঢাকা, জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//টিআই//এআর
[/b]
আন্তর্জাতিক
১ লাখ ৮০ হাজার অভিবাসী নেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি এইচ১বি ভিসায় প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ১ লাখ ৮০ হাজার জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এইচ১বি ভিসা যুক্তরাষ্ট্র সরকার প্রদত্ত এমন এক ধরনের ভিসা যা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে বাইরের দেশের কর্মীকে নিয়োগের সুযোগ করে দেয়।





