বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করে কার্যালয় থেকে বেরিয়ে গেলেন কূটনীতকরা।
তবে বৈঠকের বিষয়ে উপস্থিত সাংবাদিকদের কিছুই বলেননি কূটনীতিকরা।
বৈঠকে অংশগ্রহণকারী বিএনপির এক নেতা জানান, খালেদা জিয়া আগত কূটনীতিকদের তার ওপর হামলা, আহত নিরাপত্তাকর্মীদের অবস্থা এবং নির্বাচনী পরিবেশ, ইসির দায়সারা ভূমিকা ও সরকারের বিরোধী দলের প্রার্থীদের হয়রানির বিষয়ে জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার খালেদা জিয়ার সাথে বৈঠক করতে তার কার্যালয়ে প্রবেশ করে ইইউসহ ১৬টি দেশের কূটনীতিকরা।
বিকেল ৪টা ৫ মিনিটে বৈঠকটি শুরু হয়েছিল।
বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে আছেন, ড. আব্দুল মঈন খান, সাবিহ উদ্দিন আহমদ, মেজর জেনারেল অব. ফজলে এলাহী আকবর ও এম এ কাইয়ুম উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে সর্বশেষ প্রবেশ করেছিলেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক প্রতিনিধি।
এসএইচ





