"ইবোলা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ছে এমন কথা বলে আফ্রিকা মহাদেশে মার্কিন হস্তক্ষেপ বাড়ানোর চেষ্টা করছে আমেরিকা।"

ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে ডেট্রয়েটভিত্তিক প্যান-আফ্রিকান নিউজ ওয়্যারের সম্পাদক ও মানবাধিকার কর্মী আবাইয়োমি আজিকিইউয়ে এ অভিযোগ করেছেন।

তিনি বলেন, মার্কিন আফ্রিকা কমান্ড তৈরি করা হয়েছে এ মহাদেশটিতে হস্তক্ষেপ করার জন্য। এখন ইবোলা রোগ চিকিৎসা কিংবা এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর নামে আফ্রিকা কমান্ড বাহিনীকে ব্যবহার করা হচ্ছে।

এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পেন্টাগনকে পশ্চিম আফ্রিকার লাইবেরিয়া, গায়ানা ও সিয়েরা লিওনে সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন। এর আওতায় পেন্টাগন এসব দেশে ৩,৬০০ সেনা মোতায়েন করবে। এরইমধ্যে লাইবেরিয়ায় শত শত সেনা মোতায়েন করা হয়েছে।

ইআর