থাইল্যান্ডের একটি সন্দেহভাজন মানব-পাচার ক্যাম্প থেকে অন্তত ৫০০ রোহিঙ্গা শরণার্থী মুসলমানকে উদ্ধার করেছে দেশটির পুলিশ।
থাই পুলিশ বলেছে,মালয়েশিয়ার সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় একটি থাই রাবারের খামার থেকে ৫৩০ জন রোহিঙ্গা মুসলমানকে উদ্ধার করা হয়। এদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে এবং একটি শিশুর বয়স মাত্র পাঁচ বছর।
থাই পুলিশ কর্মকর্তা কান তাম্মাকাসেম জানান,খাদ্যের অভাবে এসব রোহিঙ্গা দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছিল। তাদেরকে মালয়েশিয়ায় উন্নত জীবনযাপনের লোভ দেখিয়ে আদম ব্যাপারিরা সেখানে নিয়ে যায়। ক্যাম্পটির পাহারায় নিযুক্ত তিন থাই ব্যক্তিকে আটক করা হয়েছে।
রয়াল থাই পুলিশের ডেপুটি কমিশনার জেনারেল চাতচাওয়াল সুকসোমজিত জানান, উদ্ধার হওয়া রোহিঙ্গা পুরুষদের কারাগারে এবং নারী ও শিশুদের স্থানীয় আশ্রয়শিবিরে পাঠানো হয়েছে।
মিয়ানমারের রাখাইন (সাবেক আরাকান) প্রদেশের মুসলমানরা উগ্র বৌদ্ধদের দাঙ্গার পাশাপাশি সরকারি নিপীড়ন ও নির্যাতনের শিকার। সেখানকার অন্তত ৮,০০,০০০ রোহিঙ্গা মুসলমানকে নাগরিকত্ব দিতে অস্বীকার করেছে মিয়ানমার সরকার। সরকারি পৃষ্ঠপোষকতায় রোহিঙ্গাদেরকে অবরুদ্ধ করে রাখার কারণে দু’বেলা দু’মুঠো খাবার যোগাড় করাই হতদরিদ্র এ জনগোষ্ঠীর জন্য কঠিন হয়ে পড়েছে।
এ কারণে তারা খেয়ে-পরে বেঁচে থাকার আশায় জীবনের ঝুঁকি নিয়ে থাইল্যান্ড ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। এ কাজে তারা নিজেদের ভিটে-মাটি ও সর্বস্ব খুইয়ে অর্থ তুলে দিচ্ছে আদম ব্যবসায়ীদের হাতে। আর সে ভিটে-মাটি কিনে নিচ্ছে মিয়ানমারের বৌদ্ধরা। রাখাইন প্রদেশকে রোহিঙ্গা মুসলমানশূন্য করার সুদূরপ্রসারী এ নিপীড়নমূলক চক্রান্ত বাস্তবায়ন বন্ধ করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। (সূত্র: রয়টার্স)
[b]ঢাকা, ২৮ জানুয়ারি(টাইমনিউজবিডি)// জেআই[/b]
আন্তর্জাতিক
থাই মানব পাচার ক্যাম্প থেকে ৫ শতাধিক রোহিঙ্গা উদ্ধার
থাইল্যান্ডের একটি সন্দেহভাজন মানব-পাচার ক্যাম্প থেকে অন্তত ৫০০ রোহিঙ্গা শরণার্থী মুসলমানকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। থাই পুলিশ বলেছে,মালয়েশিয়ার সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় একটি থাই রাবারের খামার থেকে ৫৩০ জন রোহিঙ্গা মুসলমানকে





