যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত ১২ জন নিহত হয়েছে। টর্নেডোটি সোমবার আরকানসাস, ওকলাহোমা, নেব্রাস্কা, কানসাস, লোয়া ও মিসৌরি আঘাত হানে। টর্নেডোর আঘাতে এসব এলাকার অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। খবর বিবিসির।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ জনই আরকানসাসের লিটল রক এলাকার বাসিন্দা। বাকি একজন ওকলাহোমার উত্তর-পূর্বের শহর কুয়াপাওয়ের অধিবাসী।
ওটোয়া কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজম্যান্ট ডিরেক্টর জো ড্যান মরগ্যান জানিয়েছেন, কুয়াপাওয়া শহরের অধিবাসী মাত্র ৯০০ জন। শহরটি টর্নেডোর আঘাতে একেবারেই বিধ্বস্ত হয়ে পড়েছে। শহরের প্রায় অর্ধেক অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এমনকি ফায়ার সার্ভিসের অফিসও রক্ষা পায়নি। কুয়াপাওয়ে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]