নিখোঁজ মালয়েশিয়ান বিমানটি থাই-আমেরিকান সামরিক মহড়ার সময় দুর্ঘটনাক্রমে গুলিতে ভূপাতিত হয়েছিল বলে দাবি করেছেন মার্কিন লেখক-সাংবাদিক নাইজেল ক্যাথ্রোর্ন। তবে মালয়েশিয়া কর্তৃপক্ষ এ তথ্য উড়িয়ে দিয়ে বলেছে, বিমানটি যে রুটে চলছিল, সেখানে কোনো ধরনের মহড়া হচ্ছিল না। ফলে গুলিতে ভূপাতিত হওয়ার খবর সত্য হওয়ার কোনো কারণ নেই। ৮ মার্চ ২৩৯ আরোহী নিয়ে মালয়েশিয়া থেকে বেইজিং যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়। এর পর থেকে বিমানটির কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। ইতোমধ্যে বিমানটির গায়েব হয়ে যাওয়া নিয়ে নানা খবরাখবর পাওয়া গেছে। কিন্তু কোনোটিই এখন পর্যন্ত টেকেনি। সোমবার বিমানটি নিখোঁজ হওয়ার ৭১তম দিবসে ‘ফাইট এমএইচ৩৭০-দ্য মিস্টারি’ নামে বইটি প্রকাশিত হচ্ছে। নাইজেল দাবি করেছেন, তিনি বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছেছেন যে, বিমানটি সাউথ চায়না সাগরে গুলিতেই ভূপাতিত হয়েছে। তবে দায় এড়ানোর জন্য বিষয়টি চেপে গিয়ে ভিন্ন পথে অনুসন্ধান কার্যক্রম চালানোর ব্যবস্থা করা হয়। নাইজেল ইতোমধ্যে ১৫০টির বেশি গ্রন্থ লিখেছেন। তিনি বলেন, দক্ষিণ ভারত মহাসাগরে কোনো ধ্বংসাবশেষ না পাওয়াটাই তার দাবির পক্ষে সবচেয়ে বড় প্রমাণ। [b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
থাই-মার্কিন মহড়ার গুলিতে ভূপাতিত নিখোঁজ বিমানটি!
নিখোঁজ মালয়েশিয়ান বিমানটি থাই-আমেরিকান সামরিক মহড়ার সময় দুর্ঘটনাক্রমে গুলিতে ভূপাতিত হয়েছিল বলে দাবি করেছেন মার্কিন লেখক-সাংবাদিক নাইজেল ক্যাথ্রোর্ন। তবে মালয়েশিয়া কর্তৃপক্ষ এ তথ্য উড়িয়ে দিয়ে বলেছে, বিমানটি যে রুটে চলছিল,
পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
বাবার পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ, ৫৩ ঘণ্টা পর মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের প্রায় ৫৩ ঘণ্টা পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে বাড়ির সামনের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আল আমিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন ৭ জনের মরদেহ উদ্ধার, আরও নিখোঁজ অন্তত ৫
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ, আতঙ্কে এলাকাবাসী
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী রাইয়ান নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
ঠাকুরগাঁওয়ে ৪ দিন ধরে নিখোঁজ বাক্প্রতিবন্ধী শিশু তামিম
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে ১৪ বছর বয়সী বাক্প্রতিবন্ধী শিশু মো. তামিম। গত ৮ অক্টোবর সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
















