[b]থাইল্যান্ড:[/b]থাইল্যান্ডের বিরোধীদলীয় নেতা সুথেপ থাগসুবান জানিয়েছেন, আগাম নির্বাচনে তার দলের নেতা-কর্মীরা কোনো বাঁধা সৃষ্টি করবে না।
২ ফেব্রুয়ারী দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিরোধীদলীয় নেতা সুথেপ বলেন, তার দল ভোটারদেরকে ভোটদানে বাঁধা দিবে না । তবে ভোট কেন্দ্রের বাইরে বিরোধী দলের সমর্থকরা বিক্ষোভ করবেন।
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ এবং রাজনৈতিক পদ্ধতির সংস্কারের দাবিতে দেশটিতে বিরোধী দলের সদস্যরা গত নভেম্বর মাস থেকে আন্দোলন শুরু করে। আন্দোলনে এ পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন।
থাইল্যান্ডের অস্থির রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক করার জন্য কয়েকদিন আগে ৬০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেছে সরকার।
বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকার তার ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার দ্বারা প্রভাবিত।
ঢাকা, জানুয়ারি ২৫ (টাইমনিউজবিডি.কম)//টিআই
আন্তর্জাতিক
থাইল্যান্ডে ভোটদানে বাঁধা দিবে না বিরোধীদল
থাইল্যান্ড:থাইল্যান্ডের বিরোধীদলীয় নেতা সুথেপ থাগসুবান জানিয়েছেন, আগাম নির্বাচনে তার দলের নেতা-কর্মীরা কোনো বাঁধা সৃষ্টি করবে না। ২ ফেব্রুয়ারী দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।





