কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত অংশে সেনাবাহিনীর গুলিতে তিনজন স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে। খবর ডন অনলাইনের।
ভারতের সামরিক বাহিনীর কর্মকর্তা ওএস ছারাক জানান, মঙ্গলবার ভোরে গোয়েন্দা তথ্য অনুযায়ী সেনাবাহিনী জানতে পারে রাজপুরা গ্রামে স্বাধীনতাকামী যোদ্ধাদের অবস্থান সম্পর্কে।
এরপর সেখানে গিয়ে অভিযান চালায় ভারতীয় দখলদার সেনাবাহিনী। অভিযানের সময় পার্শ্ববর্তী গ্রামগুলোর শত শত অধিবাসী ভারত বিরোধী ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
তবে, স্বাধীনতাকামী কোন যোদ্ধা গোষ্ঠীর পক্ষ থেকে তাদের যোদ্ধা নিহত হওয়ার খবর নিশ্চিত করেনি। সূত্র: ডন অনলাইন
ঢাকা, ০২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





