সৌদি আরবের রিয়াদের শিফা সানাইয়া এলাকায় সোফা ফ্যাক্টরিতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আট বাংলাদেশী দগ্ধ হয়েছেন।
সোমবার স্থানীয় সময় রাত ১০টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ফ্যাক্টরিতে কর্মরত আব্দুল হান্নান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে দূতাবাসের শ্রম কাউন্সিলর এর কাছে জানতে চাইলে মিজানুর রহমান কিছুই জানেন না বলে জানিয়েছেন।
হিলারি নামে ওই সোফা ফ্যাক্টরিতে ১৪ জন কাজ করেন। এর মধ্যে ১২ জন বাংলাদেশি এবং দুইজন ভারতীয়।
বিস্তারিত জানতে দূতাবাস কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি) //জেডআই[/b]