ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডে আর জাতীয় লকডাউন দিতে চান না বলছেন।

দ্য সানডে টেলিগ্রাফে তিনি এ কথা বলেন।

তিনি মনে করেন না, ওমন একটা পরিস্থিতি আবারো ব্রিটেনে তৈরি হবে।

ইংল্যান্ডে কাউন্সিলগুলোতে লকডাউনের অধিকার দেয়া হয়েছে কর্তৃপক্ষকে।

নতুন ক্ষমতার অধীনে স্থানীয় সরকার দোকান বন্ধ, অনুষ্ঠান বাতিল এবং জনপরিসর বন্ধ করতে পারবে। তথ্য সূত্র- বিবিসি

এদিকে, বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪২ লাখ ৪৭ হাজার ছাড়িয়ে গেছে। আর প্রাণঘাতী এই মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ১ হাজার।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুযায়ী, আজ (১৯ জুলাই) রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী ৬ লাখ ১ হাজার ৫৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৪২ লাখ ৪৭ হাজার ৭০৬ জনে।

এমবি