বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “ওবামা নোবেল পেয়েছে কিছু না করে। ওবামা (নোবেল) পুরস্কার পেয়েছে, সে জানেও না কেন তাকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। ওবামা আমাদের দেশ ধ্বংস ছাড়া আর কিছু করেনি।”

ট্রাম্প আরও বলেন, “আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি। এমন কিছু আগে কখনো হয়নি। (নোবেল কমিটির) যা করা উচিত এখন তাই করতে হবে। তারা যাই করে ঠিক আছে। আমি জানি আমি নোবেল জন্য যুদ্ধ বন্ধ করিনি। আমি যুদ্ধ বন্ধ করেছি, আমি অনেক মানুষের জীবন রক্ষা করেছি।”

২০০৯ সালে বারাক ওবামা নোবেল পুরস্কার পেয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার মাত্র ৮ মাসের মাথায় তাকে শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। যা অনেককে ওাই সময় অবাক করেছিল।

এদিকে ট্রাম্পকে পাকিস্তান, ইসরায়েল, আজারবাইজানসহ অনেক দেশ নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে। তবে শেষ পর্যন্ত তিনি এ পুরস্কার পাচ্ছেন কি না তা জানা যাবে আর দেড় ঘণ্টা পরই।

সূত্র: ইন্ডিয়াডটকম

এনএইচ