স্কুলে না যাওয়ায় ছেলেকে পিটিয়ে খুন করল বাবা। মাজিদ নামে (১০) চতুর্থ শ্রেণীর ঔ স্কুল ছাত্রের শোকে পরদিন সকালে দাদীও মারা গেছেন। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের অম্বরনাথের কানসাই ভীমনগর বস্তিতে।
ঘটনার পর অভিযুক্ত বাবা আজিদ খান সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, শনিবার মাজিদ স্কুলে যায়নি। রাত ১১টা নাগাদ মদ্যপ আজিদ বাড়ি আসে। ততক্ষণে মাজিদ ঘুমিয়ে পড়েছিল। পরে যখন আজিদ জানতে পারে মাজিদ স্কুল যায়নি,তখন তাকে ঘুম থেকে তুলে স্কুলে না-যাওয়ার অপরাধে লাঠি দিয়ে মারতে থাকে।
এসময় মাজিদের মাথায় লাঠির আঘাত লাগলে ঘটনাস্থলেই সে মারা যায়। মাজিদের দাদী তাকে বাঁচানোর চেষ্টা করেও বিফল হন। পরে তিনিই পুলিশকে ঘটনা সম্পর্কে জানান। নাতির মৃত্যুর পর রোববার সকালে দাদী আতুন খানেরও মৃত্যু হয়।
[b]ঢাকা,২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
আন্তর্জাতিক
স্কুলে না যাওয়ায় বাবার পিটুনিতে ছেলের মৃত্যু
স্কুলে না যাওয়ায় ছেলেকে পিটিয়ে খুন করল বাবা। মাজিদ নামে (১০) চতুর্থ শ্রেণীর ঔ স্কুল ছাত্রের শোকে পরদিন সকালে দাদীও মারা গেছেন। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের অম্বরনাথের কানসাই ভীমনগর বস্তিতে





