যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে একটি কনসার্টে রোববার ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। দাঙ্গা পুলিশ এসে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। মার্কিন সংবাদ মাধ্যম ও কর্তৃপক্ষ একথা জানায়।

পুলিশ জানায়, মেটলাইফ স্টেডিয়ামের সামার জ্যাম কনসার্টে লোকজন বিনা টিকেটে প্রবেশের চেষ্টা করলে সেখানে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ সেখান থেকে অনেককে গ্রেফতার করে।

সিএনএন’র খবরে বলা হয়, পুলিশ উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে।

টুইটারে দেয়া ভিডিও ও বিভিন্ন ছবিতে পুলিশকে নিজেদের রক্ষায় ঢাল ব্যবহার করতে দেখা যায়।

এ কনসার্টে গান গাওয়া শিল্পীদের মধ্যে কেন্ড্রিক ল্যামার ও ক্রিস ব্রাউন ছিলেন।

ফেসবুকে নিউজার্সি রাজ্য পুলিশ জানায়, ‘আজ সন্ধ্যায় মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত সামার জ্যাম কনসার্টে বিনা টিকেটে লোকজন প্রবেশের চেষ্টা করলে সেখানে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। পরে দাঙ্গা পুলিশ সেখানে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে।

জেডআই