ভারতের উত্তর প্রদেশের কুশীরনগরে একটি দ্রুতগামী ট্রেন স্কুলবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১১ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতদের সবার বয়স ১০ বছরের নিচে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের কুশীরনগরের গোরাকপুর থেকে ৫০ কিলোমিটার দূরে একটি রেলক্রসিং পার হওয়ার সময় বাসটিকে ট্রেন ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থালেই ১১ শিশুর মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত ৮ জনকে স্থানীয় হাসপােতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ মর্মান্তিক দুঘর্টনা ঘটে। ডিভাইন পাবলিক স্কুলের ২৫ জন ছাত্র বাসটিতে ছিল।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এছাড়া নিহতের প্রত্যেক পরিবারকে দুই লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।খবর এনডিটিভির।
এএস





