ঢাকায় সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন দূতাবাস মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র কঠোরতম ভাষায় রাজনৈতিক উদ্দেশ্যে সহিংসতার নিন্দা জানায়।
নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও সহিংসতামুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয় তার জন্য সব পক্ষকে আহ্বান জানানো হচ্ছে।
বিবৃতিতে যুক্তরাষ্ট্র নির্বাচনী প্রচারনা চলার সময়ে মত প্রকাশ ও সমাবেশের অধিকার নিশ্চিত করা, রাজনৈতিক সহিংসতা থেকে প্রার্থীদের রক্ষা করা এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নিরাপত্তা বাহিনীগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
এসএইচ





