পুরান ঢাকায় শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্ততিকালে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট।

শনিবার বেলা ১১টায় বার্নিকাট ঢাকাস্থ দূতাবাসের ফেসবুক পেজে (U.S. Embassy-Dhaka) এক বার্তায় শিয়াদের ওপর বোমা হামলাকে ‘লজ্জাজনক’ আখ্যায়িত করেছেন। তিনি এর তীব্র নিন্দা জানিয়ে বোমা হামলায় হতাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে জটিল আখ্যায়িত করে বর্তমান সরকার ও দেশের জনগণের পাশে যুক্তরাষ্ট্রের থাকার অঙ্গীকারও করেছেন তিনি।

এমকে