সোমবার (২১ সেপ্টেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করবেন শি জিনপিং। পাশাপাশি বিশ্ব শান্তি ও উন্নয়ন নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছে বেইজিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ছয় মাসের মধ্যে দুই দেশের প্রেসিডেন্টের পারস্পরিক সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও সহযোগিতা আরও বাড়াতে চায় চীন। একই সঙ্গে দুই দেশের মতপার্থক্য যথাযথভাবে মোকাবিলা করে উভয় দেশের মানুষের কল্যাণ এবং বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নিতে কাজ করতে চায় বেইজিং।
তথ্যসূত্র: রয়টার্স
এস





