জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্বলিত সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫ ধারা বাতিল করায় ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান।

ভারত সরকারের এই পদক্ষেপের কারণে, দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করাসহ মোট পাঁচটি পদক্ষেপ নিয়েছে  ইমরান খান নেতৃত্বাধীন পাকিস্তান সরকার, এমনটাই খবর দিয়েছে সংবাদসংস্থা এএফপি।  

জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে লাগু থাকা বিশেষ মর্যাদা বা ৩৭০ ধারাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কাশ্মীর নিয়ে একাধিকবার আন্তর্জাতিক হস্তক্ষেপের পক্ষে ইসলামাবাদ। ভারত সরকারের পদক্ষেপের বিরুদ্ধে তারা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ারও হুমকি দিয়েছে।

একটি ট্যুইটে তাদের ৬টি পদক্ষেপের কথা জানিয়েছে পাকিস্তান। ৬টি পদক্ষেপের মধ্যে রয়েছে-

এক. ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করা

দুই. ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করা

তিন. দ্বিপাক্ষিক চু্ক্তি পুনর্বিবেচনা করা

চার. কাশ্মীর নিয়ে ভারত সরকারের সিদ্ধান্তের বিষয়টি নিরাপত্তা পরিষদসহ জাতিসংঘে তোলা

পাঁচ. ১৪ অগস্ট দিনটিকে বীর কাশ্মীরীদের প্রতি সহমর্মিতা জানানো হবে

ছয়. ১৫ অগাস্ট কে কালো দিবস হিসাবে উদযাপন করা

প্রধানমন্ত্রীর দফতরের একটি বিবৃতি বলা হয়েছে, বৈঠকে উপস্থিত ছিলেন- আমলা ও সেনা আধিকারিকরা।

একদিন আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান, কাশ্মীর নিয়ে পদক্ষেপের বিষয়ে সতর্কবার্তা দিয়ে বলেন, এটার ‘প্রভাব গুরুতর’হবে।

এমবি