ইরাকে পৃথক বিস্ফোরণ, গুলিবর্ষণ, গোলা নিক্ষেপ, সহিংসতা ও সংঘর্ষের ঘটনায় বুধবার কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তারা বৃহস্পতিবার জানান, বুধবার রাত ৯টার দিকে রাজধানী বাগদাদের পশ্চিমাঞ্চলের ওয়াশ্যাশ এলাকার একটি ক্যাফেতে দফায় দফায় বিস্ফোরণে ১৩ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, প্রথমে ক্যাফের কাছে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর সেখানে একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে।
রাজধানী ও এর আশপাশের এলাকায় বুধবার পৃথক সহিংসতায় ৮ জন নিহত হয়েছে। বাগদাদের উত্তরাঞ্চলে সহিংসতায় ৪ পুলিশ নিহত হয়েছে। এছাড়া দিয়ালা, নিনেভে ও কিরকুক প্রদেশে পৃথক হামলায় আরো ৬ জন নিহত হয়েছে।
এদিকে ফাল্লুজায়সরকারি বাহিনীর গোলাবর্ষণ এবং পৃথক সংঘর্ষে মোট ১৫ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে।
[b]ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই
[/b]
আন্তর্জাতিক
ইরাকে পৃথক ঘটনায় নিহত ৪৬
ইরাকে পৃথক বিস্ফোরণ, গুলিবর্ষণ, গোলা নিক্ষেপ, সহিংসতা ও সংঘর্ষের ঘটনায় বুধবার কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা বৃহস্পতিবার জানান,





