আফ্রিকার পর নতুন ভাইরাসের উৎপত্তি এবার যুক্তরাষ্ট্রে।আফ্রিকান প্রাণঘাতী ইবোলা ভাইরাস নিয়ে যখন যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে চরম আতঙ্ক বিরাজ করছে তখন " ইভি-ডি ৬৮" নামে এক ভাইরাসের উৎপত্তি হল যুক্তরাষ্ট্রে।
"ডি-৬৮" ভাইরাস শিশুদের বেশি আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে স্কুলগামী শিশুরা এই ভাইরাসে বেশি আক্রান্ত হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এই ভাইরাসকে ফ্লু হিসেবে চিহ্নিত করা হলেও এর আক্রমণ প্রতিহত করতে নড়েচড়ে বসেছে ওবামা প্রশাসন।
গত ২৫ সেপ্টেম্বর নিউ জার্সির হ্যামিলটন টাউন সিটে এলি নামের চার বছরের একটি শিশু এই ভাইরাসে মারা গেছে। এই ভাইরাসের প্রথম শিকার এলি।
ফক্স নিউজ জানায়, "ডি-৬৮" ভাইরাস এখন যুক্তরাষ্ট্রের ৫১টি অঙ্গরাজ্যের মধ্যে প্রায় ৪৩টিতে দ্রুত ছড়িয়ে পড়েছে। ‘ডি-৬৮’ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫শ’ ছাড়িয়ে গেছে।
এখনো এই রোগের প্রধান কারণ সম্পর্কে জানা যায়নি। সবাই যখন ইবোলা ভাইরাস মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নতুন এই ফ্লু জনিত ভাইরাস নিয়ে আবারও বেকায়দায় পড়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ (এনডিসি)। সূএ: এনবিসি নিউজ
নতুন এই ভাইরাসের কারনে উদ্বেগে রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীরা।
ইআর





