সম্প্রতি মার্কিন বিশেষজ্ঞরা ভারতের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়নের চিত্র তুলে ধরেছে। তারা জানিয়েছে ভারতের নতুন মিসাইলের পাল্লা ও মান আগের তুলনায় এখন অনেক উন্নত। মার্কিন যুক্তরাষ্ট্রের আফটার মিডনাইট ম্যাগাজিনের জুলাই-আগস্ট ইস্যুতে ভারতের নতুন ক্ষেপণাস্ত্র বিষয়ে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

দক্ষিণ ভারত থেকে সমগ্র চীনের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম ভারতের মিসাইল। দুই মার্কিন বিশেষজ্ঞের মতে, পাকিস্তানের বিষয়ে ভারতের পরমাণু নীতি এবার কাজে আসবে চীনের জন্য। চীনের দিকেই কড়া নজর রয়েছে ভারতের। আগামী দিনে ভারত যে আরও শক্তি বৃদ্ধির চেষ্টা করবে বলেও মনে করেন তাঁরা।

চীনকে সামনে রেখে একের পর এক অস্ত্রে নিজেদের ভাণ্ডার সাজাচ্ছে ভারত।   সেই সঙ্গে পাকিস্তানকে সামনে রেখে নিউক্লিয়ার স্ট্র্যাটেজি তৈরি করছে ভারত। সম্প্রতি এক মার্কিন ম্যাগাজিনে এই তথ্য প্রকাশিত হয়েছে। 

ভারত আনুমানিক ৬০০ কিলোগ্রাম প্লুটোনিয়াম উৎপন্ন করেছে। যা থেক অন্তত ১৫০-২০০টি নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করতে পারে। যদিও পুরো প্লুটোনিয়াম থেকেই অস্ত্র তৈরি করা হয় না। তবু ১২০-১৩০টি ওয়ারহেড তৈরি করা যায়।

এ ক্ষেত্রে অগ্নি ৪ ক্ষেপণাস্ত্রের কথা বলা হয়েছে রিপোর্টে, যার পাল্লায় রয়েছে চীনের বেইজিং ও সাংহাইসহ অধিকাংশ এলাকা। এ ছাড়া ভারত উন্নয়ন করছে অগ্নি ৫ ক্ষেপণাস্ত্র। এ ক্ষেপণাস্ত্রের পাল্লা পাঁচ হাজার কিলোমিটারের বেশি, যার পাল্লা ছাড়িয়ে যাবে সমগ্র চীন।(সূত্র-এনডিটিভি)

এমবি