মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে একটি ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৩ জন নিহত ও আরও ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

মন্টানার দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সহায়তা বিভাগ নিউইয়র্ক টাইমসকে ঘটনাটি নিশ্চিত করেছে।

রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যামট্রাক-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সিয়াটেল থেকে শিকাগো যাওয়ার পথে উত্তর-মধ্য মন্টানায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সময় বিকাল ৪টার দিকে উত্তর মন্টানার কাছে জপলিন এলাকায় পোঁছলে ট্রেনটির ৫টি বগি লাইনচ্যুত হয়।

এতে ৩ জন মারা যান এবং আহত হন অন্তত ৫০ জন।

উল্লেখ্য, ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।

এইচএন