অভিবাসীদের সংখ্যা দিন দিন বাড়ছে। বাড়ছে তাদের চাপ যেটা স্বাভাবিকভাবে একটি দেশের জন্য মেনে নেওয়া অনেক কষ্টকর। সম্প্রতি কিছু কিছু দেশ অভিবাসী গ্রহণ বন্ধ করে দেওয়ার পরেও এখনও পর্যন্ত অভিবাসী গ্রহণের দিক থেকে তুরস্ক সবচেয়ে এগিয়ে রয়েছে। তারপর দ্বিতীয়স্থানে রয়েছে পাকিস্তান। জাতিসংঘ উদ্বাস্তুবিষয়ক হাইকমিশনারের এক পরিসংখ্যানে এইরকমই তথ্য প্রকাশ করা হয়।

পরিসংখ্যানে আরও বলা হয় এই পর্যন্ত তুরস্কে বাস করছে ৩১ লাখ উদ্বাস্তু। আর পাকিস্তানে রয়েছে ১৬ লাখ উদ্বাস্তু। তৃতীয় স্থানে থাকা লেবানে রয়েছে ১১ লাখ উদ্বাস্তু।

জাতিসংঘের প্রতিবেদনে আরো বলা হয়, ইরানে ৯ লাখ ৭৯ হাজার ৪০০ জন, ইথিওপিয়ায় সাত লাখ ৩৭ হাজার ১০০ জন, জর্ডানে ছয় লাখ ৬৪ হাজার ১০০ জন, লিবিয়ায় পাঁচ লাখ ৫২ হাজার ৪০০, শাদে চার লাখ ২০ হাজার, সুদানে তিন লাখ ৫৬ হাজার ৪৭ জন, অস্ট্রিয়ায় এক লাখ ৫৩ হাজার ১১৯ জন, ফ্রান্সে দুই লাখ, জার্মানিতে তিন লাখ ১৬ হাজার ১১৫ জন অভিবাসী রয়েছে।


জেড