পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে। রোববার  পেশোয়ারের বচাখান চৌক এর নিকটে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন শিশু রয়েছে। খবর, ডন অনলাইনের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন আত্মঘাতী বোম হামলাকারী শাহীবাগ স্টেডিয়ামে প্রবেশ করে গুলি করতে শুরু করে। জবাবে ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তারক্ষীরাও পাল্টা গুলি চালায়। এসময় স্টেডিয়ামের ভিতর অবস্থিত একটি মসজিদের কাছে বোমা বিস্ফোরণ ঘটনায় হামলাকারী।
শক্তিশালী এই বোমার আঘাতে মসজিদের একটি দেয়াল ধসে পড়েছে।
বিস্ফোরণের ঘটনাটি একজন আত্মঘাতী বোমা হামলাকারী ঘটিয়েছে বলে নিশ্চিত করেছেন খাইবার পাখতুন পুলিশের এসএসপি অপারেশন নাজিবুর রহমান।
বোমা বিশেষজ্ঞরা জানিয়েছে, বোমাটি তৈরী করতে ৮ কেজি বিস্ফোরক ব্যবহৃত হয়েছে। হামলাকারী নিজের জ্যাকেটের ভিতর বোমাটি লুকিয়ে রেখেছিল।
[b]ঢাকা, ১১ মে(টাইমনিউজবিডি) // টিআই[/b]