সৌদি আরবের মদিনা মুনাওয়ারায় শুরু হয়েছে অবৈধ শ্রমিক ধরপাকড়। সাপ্তাহের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত শ্রম আইন লঙ্ঘনের দায়ে সর্বমোট ৯৬৭ জন অবৈধ শ্রমিক আটক করেছে মাদিনা পুলিশ।

গতকাল রাতে এক সংবাদ সন্মেলনে মদিনা পুলিশ প্রধান মেজর জেনারেল আবদুল হাদি বিন দিরহাম আল শাহরানী এ কথা জানান।

তিনি বলেন, আটককৃতদের বেশির ভাগই ইকামা, ক্রেডিট কার্ড জালিয়াতি ও বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিলেন।

খুব শিগগিরই মদিনায় চিরুনী অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে অভিযুক্ত অবৈধ শ্রমিকদের গণগ্রেফতার করা হবে। তিনি এ ব্যাপারে নিরাপত্তা কর্মীদের সহযোগিতা করার জন্য সবাইকে আহবান জানান।

তবে গ্রেফতারকৃত শ্রমিকগণ কোন দেশের নাগরিক সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর