অপ্রাপ্তবয়স্কা এক কিশোরীর ওপর যৌন নির্যাতন চালিয়ে ফেঁসে গেছেন ভারতীয় বংশোদ্ভূত এক যাজক। ফাদার লিও চার্লস কোপ্পালা নামক ওই যাজক গত বছর আমেরিকার মিনেসোটায় এক ভক্তের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে ওই অপরাধ করেন। এ ঘটনায় স্থানীয় এক আদালত তাকে ২৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। খবর সিবিএস নিউজের।
৪৭ বছর বয়সী কোপ্পালা ভারতের অন্ধ্র প্রদেশের এক গির্জায় যাজক হিসেবে কাজ করতেন। দরিদ্রদের সহায়তার জন্য তার বেশ সুনাম ছিল। তিনি দু:স্থ ও এতিম শিশুদের সাহায্য করার জন্য অর্থ সংগ্রহ করতেন।
পরে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি মিনেসোটার এক গির্জায় যাজক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। কিন্তু যৌন কেলেঙ্কারীর ঘটনা ফাঁস হওয়ার পর তাকে ওই পদ থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
২০১৩ সালের ৮ জুন কোপ্পালা মিনেসোটায় এক নারী ভক্তের বাড়িতে নিমন্ত্রণ খেতে যান। এ সময় বৃদ্ধার ১২ বছরের নাতনিটি তার বাড়িতে অবস্থান করছিল। ঘটনার দিন শিশুটি একতলার ঘরে বসে টেলিভিশন দেখছিল। সাধু কোপ্পোলা তখন মেয়েটিকে ওপরে তার ঘরে ডেকে নিয়ে যান। এ সময় তার দিদিমা টেলিফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন।
দোতলায় নিয়ে গিয়ে কোপ্পালা শিশুটির ওপর যৌন নিপীড়ণ শুরু করেন। তিনি মেয়েটির গাল ও ঠোঁটে চুমু খান এবং তার গায়ে হাত দেন। তিনি মেয়েটিকে আরো বলেন, তিনি তাকে ভালবাসেন এবং মাঝে মাঝে তাদের বাড়িতে এসে তার সঙ্গে সময় কাটাবেন।
কোপ্পালা চলে যাওয়ার পর মেয়েটি তার দিদিমাকে সব বলে দেয়। তখন তিনি ওই সাধুবাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত বছর জুন মাসে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে পুলিশ। গত ১৭ মার্চ আদালতে নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগ স্বীকার করার পর তাকে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সূত্র: সিবিএস নিউজ
[b]ঢাকা, ০৬ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
দাওয়াত খেতে গিয়ে যৌন নির্যাতন, ২৫ বছরের দণ্ড
অপ্রাপ্তবয়স্কা এক কিশোরীর ওপর যৌন নির্যাতন চালিয়ে ফেঁসে গেছেন ভারতীয় বংশোদ্ভূত এক যাজক। ফাদার লিও চার্লস কোপ্পালা নামক ওই যাজক গত বছর আমেরিকার মিনেসোটায় এক ভক্তের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে ওই অপরাধ করেন।





