উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞায় সই করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দেশটির সাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের লেনদেন বন্ধে মার্কিন রাজস্ব বিভাগকে ক্ষমতা দেয়া হয়েছে।
ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার সাথে ব্যবসা বন্ধে, এরইমধ্যে নিজ দেশের ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে, চীনের কেন্দ্রীয় ব্যাংক।
উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধে পদক্ষেপ নিতে, চীন ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
জাতিসংঘে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে বৈঠকে এ আহ্বান জানান তিনি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হুঁশিয়ারি দিয়েছেন, এ জন্য ট্রাম্পকে চরম মূল্য দিতে হবে।
আর শক্তিশালী পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
এ এস





