শিল্পীরা জানান, বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনি জনগণের প্রতি প্রকাশ্যে সমর্থন ও সংহতি প্রকাশ করেছিলেন হোসাম হাসান। তার সেই অবস্থানের প্রতি সম্মান জানাতেই সমুদ্রসৈকতের বালুতে তার প্রতিকৃতি তৈরি করা হয়েছে।

গাজার শিল্পীদের এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসিত হয়েছে। তাদের মতে, এই প্রতিকৃতির মাধ্যমে শুধু একজন ফুটবল ব্যক্তিত্বকে সম্মান জানানো নয়, বরং ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সংহতির বার্তাও তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফুটবলের পাশাপাশি ফিলিস্তিনের গাজা উপত্যকার মানবিক সংকট নিয়ে আবেগঘন বক্তব্য দেন মিসরের প্রধান ফুটবল কোচ হোসাম হাসান। তিনি বলেন, পৃথিবীতে যদি কেউ ফিলিস্তিনিদের কষ্ট অনুভব না করে, তাহলে সে মানুষই নয়। সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান যেই হোক না কেন।

সূত্র: আল জাজিরা

এমএম