দক্ষিণ কোরিয়ার ফেরি দুর্ঘটনায় উদ্ধার অভিযান মঙ্গলবার আবারো শুরু করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে বাধ্য হয়ে তিন দিন উদ্ধার অভিযান বন্ধ রাখার পর আবারো এ অভিযান শুরু করা হলো। খবর, এএফপি'র।
ডুবে যাওয়া ওই ফেরি থেকে একে পর এক শিশুর লাশ বের করে আনায় মানসিকভাবে বিপর্যস্ত ডুবুরিদের কাউন্সিলিং করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন সরকারি কর্মকর্তারা।
প্রবল স্রোত ও সামুদ্রিক ঢেউয়ের কারণে শনিবার থেকে এ উদ্ধার অভিযান স্থগিত ছিল। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ৪৭৬ জন যাত্রী নিয়ে ফেরিটি দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলে ডুবে যায়।
কোস্টগার্ড মুখপাত্র কো মিউং-সুক সাংবাদিকদের বলেন, সেখানে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার পর ১৬ সদস্যের একটি ডুবুরি দলকে মঙ্গলবার সকালে ওই ফেরির ভিতরে প্রবেশের অনুমতি দেয়া হয়। তবে তারা কোন লাশ উদ্ধার করতে পারেনি।
উল্লেখ্য, এ মর্মান্তিক দেুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং এ ঘটনায় এখনো ২৯ জন নিখোঁজ রয়েছে।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]