লাহোরের জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিমা খানকে আটক করে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশাসনের দাবি, জনসমাগমস্থলে তার উপস্থিতি জননিরাপত্তার জন্য ‘গুরুতর হুমকি’ সৃষ্টি করতে পারে।

ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পিটিআই। দলটির নেতারা জানিয়েছেন, ওই কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটাতে দেশজুড়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর মধ্যেই শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি সতর্ক করে বলেছেন, বিক্ষোভ মিছিল ঠেকাতে সরকার প্রয়োজনীয় ‘সম্ভব সবকিছু’ করবে।

আলিমা খানের গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি। তিনি এই ঘটনাকে ‘চরম নিন্দনীয়’ আখ্যা দিয়ে বলেন, ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে ঘিরে সরকারের উদ্বেগ ও আশঙ্কারই প্রতিফলন আলিমা খানের গ্রেপ্তার।

এস