ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকন্ঠে একটি অ্যাপার্টমেন্ট ভবনে রোববার এক বিস্ফোরণে ছয়জনের মৃত্যু হয়েছে। জরুরী সেবা সংস্থা একথা জানায়।
মৃতদের মধ্যে ১০ বছরের এক বালক ও এক মা এবং দু’টি শিশু রয়েছে।
উত্তরপূর্বাঞ্চলীয় শহরতলি রসনিসস বইসের চারতলা ওই ভবনের ভেতর থেকে ৪৫ বছর বয়সী এক মহিলা ও অপর এক প্রাপ্ত বয়স্ক লোকের লাশ উদ্ধার করা হয়েছে।
মেয়র ক্লদ ক্যাপিলঁ জানান, এ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ অপর দু’জনকে উদ্ধারে দমকল বাহিনীর কর্মীরা সেখানে অভিযান চালাচ্ছে।
ক্যাপিলঁ বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান রাত অবধি অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় সময় সকাল ৭টার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে, ঘটনাস্থলে প্রায় ১শ’ মিটারের মধ্যে অবস্থিত বিভিন্ন ভবন কেঁপে ওঠে।
গ্যাস বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক খবরে জানানো হয়।
ঢাকা, ০১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





