শনিবার (৩ ডিসেম্বর) দেশটির স্থানীয় সময় রাতে এশার নামাজের সময় মসজিদে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কাতসিনা রাজ্য পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ বলেন, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় কয়েকজন মুসল্লিকে উদ্ধার করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির নিজ প্রদেশ ক্যাটসিনার ফুন্তুয়া এলাকার বাসিন্দা লাওয়াল হারুনা টেলিফোনে বলেন, মোটরসাইকেলে করে মাইগামজি মসজিদে বন্দুকধারীরা আসে ও এলোপাতাড়ি গুলি চালায়। যে কারণে মসজিদ থেকে পালিয়ে যেতে বাধ্য হন মুসল্লিরা।

রাতে এশার নামাজের সময় গোলাগুলির মধ্যে পড়ে অন্তত ১২ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে মসজিদের প্রধান ইমামও আছেন বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, নাইজেরিয়ার সশস্ত্র সংগঠনের সদস্যরা প্রায়ই বিভিন্ন সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে মানুষকে হত্যা অথবা অপহরণের পর মুক্তিপণ আদায় করে।

সংঘবদ্ধ এই গ্যাংয়ের সদস্যরা গ্রামবাসীদের চাষাবাদ ও ফসল কাটার অনুমতির জন্য সুরক্ষা ফিও দাবি করে।

এন