কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদো ঘোষণা দিয়েছেন, তার সরকার গাঁজা সেবনে বৈধতা দিলেও তিনি নিজে আর কখনো তাতে আসক্ত হবেন না।

অবশ্য অতীতে গাঁজা সেবনের ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার ত্রুদো বলেন, “আমি সেভাবে দেখি না। আমি সেই ধরনের ব্যক্তি নই যার মাদক ব্যবহারের ইতিহাস রয়েছে।”

উইনিপেজের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি বলেন, “আমি হুইসলারে (ব্রিটিশ কলাম্বিয়া) কয়েক বছর ছিলাম। আমার বেশকিছু বন্ধু ছিল যারা এটা করতো।”

“এটা কখনোই আমার জিনিস ছিল না,” বলেন তিনি।

৪৪ বছর বয়সী ত্রুদো জানান, তিনি অতিরিক্ত অ্যালকোহল কিংবা কফি পান করেন না।

কানাডার অধিবাসীরা প্রেসক্রিপশন দেখিয়ে চিকিৎসার প্রয়োজনে গাঁজা সেবন করতে পারবেন।

বিশেষ উপলক্ষ্যে আনন্দ উদযাপনের লক্ষ্যেও এটি ব্যবহারে বৈধতা দিয়েছে দেশটির সরকার।

এফএফ