মেক্সিকোর প্রেসিডেন্ট বৃহস্পতিবার দেশটিতে ৪৩ ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনার সত্য উন্মোচনের অঙ্গীকার করেছেন। গত বছর এই শিক্ষার্থীরা নিখোঁজ হয়।

এই ঘটনা সম্পর্কে কর্তৃপক্ষ মিথ্যা বলছে বলে নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা অভিযোগ করার পর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো এ অঙ্গীকার করলেন।

ওই মর্মান্তিক ঘটনার এক বছর পূর্তিকে সামনে রেখে শনিবার মেক্সিকো সিটি জাদুঘরে তিনি নিখোঁজ শিক্ষার্থীদের বাবা-মার সঙ্গে প্রায় তিন ঘন্টা বৈঠক করেন।

ঘটনাটি তার প্রশাসনকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে।

শিক্ষার্থীদের অভিভাবকরা পেনার কাছে ৮টি দাবি উত্থাপন করেছেন।

প্রেসিডেন্টের মুখপাত্র এডুয়ার্দো সানচেজ বলেন, পেনা নিয়েতো একটি দলিলে স্বাক্ষর করেছেন। তিনি ঘটনাটি বিশ্লেষণে অ্যাটর্নী জেনারেলের কার্যালয়ের পাশাপাশি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

জেডআই