ইরাকের রাজধানী বাগদাদে তিনটি পৃথক বোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। শনিবার বাগদাদের শিয়া অধ্যুষিত একটি এলাকাগুলোতে এসব হামলা চালানো হয়। শনিবারই বাগদাদের উপর থেকে দীর্ঘদিনের কারফিউ প্রত্যাহার করে নেয়া হয়। বোমা হামলায় আহতের সংখ্যা অন্তত ৫০। খবর রয়টার্সের।

প্রথম হামলাটি চালায় এক আত্মঘাতী হামলাকারী। নিউ বাগদাদ এলাকার একটি রেঁস্তোরায় চালানো এই আত্মঘাতী হামলায় ২২ জন নিহত হন। দ্বিতীয় হামলাটি চালানো হয় শারগা মার্কেট এলাকায়। এতে ১০ জন নিহত হন। বাগদাদের নিকটবর্তী দুরা এলাকায় আরেকটি হামলায় নিহত হন ২ জন, আহত হন ৭ জন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজধানী বাগদাদ থেকে কারফিউ তুলে নেয়ার ঘোষণা দেয় সরকার। প্রায় এক দশক ধরে কারফিউ জারি ছিল বাগদাদে। অবশেষে আজ শনিবার কারফিউ পুরোপুরি তুলে নেয়া হয় এবং বাগদাদ ও নিকটবর্তী এলাকাগুলো থেকে সেনাবাহনীকে প্রত্যাহার করে নেয়া হয়।

এমএ