তবে, আমিরি মোকাদ্দাম বলেছেন, "বন্ধুপ্রতিম দেশগুলো তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপের ক্ষেত্র তৈরির চেষ্টা করছে, যা এই চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধে ফলপ্রসূ হবে বলে আমরা আশা করি।"

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে, তার প্রশাসন ইরানের ‘যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলছে’ এবং ‘তারা (ইরান) একটি চুক্তিতে পৌঁছানোর জন্য মরিয়া’।

কিন্তু জবাবে ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র আসলে ‘নিজেদের সঙ্গেই নিজেরা আলোচনা করছে’।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মঙ্গলবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন যে, তার দেশ এই সংঘাত নিরসনে আলোচনার আয়োজন করতে 'প্রস্তুত'।

এমএম