ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। মঙ্গলবার ব্যস্ততম শরজাহ জেলার একটি শিয়া মসজিদের ভেতর এই হামলা চালানো হয়। বার্তাসংস্থা রায়াটার্সের ফটোসাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান, সেখানে কালো ধোয়া উড়ছে। মসজিদের ছাদে লেগে আছে রক্ত, আর নামাজের কার্পেটগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। নির্মম হামলার শিকার অধিকাংশ ব্যক্তিই হলেন ব্যবসায়ী ও দোকানের কর্মচারী। আব্বাস ইনাদ নামের একজন পুলিশ সদস্য বলেন, "বোমাটি অনেক বড় ছিল। মানুষ হত্যার জন্য এটার ভিতর ঠাসা ছিল ধাতুর তৈরী ছোট ছোট বল।" ঘটনার সাথে কারা জড়িত সেটা এখনো স্পষ্ট নয়। কিন্তু সুন্নী বিদ্রোহীরা ইরাকে আবারো শক্তি সঞ্চয় করছে। ইতিপূর্বে শিয়া মুসলমানদের যেসব ধর্মীয় স্থাপনায় হামলা হয়েছিল, সেগুলোর দায় স্বীকার করেছিল বিদ্রোহীরা। সূত্র: রয়াটার্স। [b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
ইরাকে মসজিদে হামলায় নিহত ১৯
ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। মঙ্গলবার ব্যস্ততম শরজাহ জেলার





